চাঁদপুরের কচুয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক কচুয়া বার্তা পত্রিকা ১৪ বছরে পদার্পন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৯ মার্চ (বুধবার) উপজেলা পরিষদ মিলনায়তনে আলহাজ্ব মোঃ শাহাজান তালুকদারের সভাপতিত্বে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খাঁন আলমগীর এমপি। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহাজান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্লাহ, কচুয়া থানা অফিসার ইনচার্য এবং মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মহিউদ্দীন, মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া প্রমূখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন শিকদার ও বাবু সন্তোষ চন্দ্র সেন, রহিমানগর বেসিক ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক ডাঃ মোঃ আব্দুল কাদের,কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাবেক সভাপতি আবুল হোসেন মাষ্টার ও প্রিতোষ পোদ্দার, সাব কক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু ,কড়ইয়া ইউপি চেয়ারম্যান আব্দুচ ছালাম সওদাগর প্রমূখ।
অনুষ্ঠানের শেষপ্রান্তে মুক্তিযোদ্ধা ও শ্রেষ্ঠ শিক্ষকদেরকে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়।