শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

কচুয়া পৌর নির্বাচনে ৩ মেয়রসহ ৫৫ জনের মনোনয়নপত্র দাখিল

নাঈম পাটোয়ারী/ হাবিবুর রহমান, কচুয়া (চাঁদপুর) / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের কচুয়ায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে শেষ দিন মনোনয়ন পত্র জমা দিয়েছে ৫৮ প্রার্থী।

রোববার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টায় পর্যন্ত কচুয়া উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহন করেন উপজেলা নির্বাচন অফিসার আবু বকর সিদ্দিকী। মেয়র পদে ৩জন, সংরক্ষিত মহিলা আসনে ১০জন ও সাধারন কাউন্সিলর পদে ৪৫জন মনোনয়ন পত্র দাখিল করেছে।

মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন ও ধানের শীষ প্রতীক নিয়ে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান মনোনয়ন পত্র দাখিল করেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব প্রাঞ্জল মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে নজরুল ইসলাম, শাহ্ আলম, রহমত উল্লাহ , আব্দুল কাদের, বিল্লাল হোসেন । ২নং ওয়ার্ডে মো. ইউছুফ আলী, মো. মালেক, মো. মহসিন রেজা, তাজুল ইসলাম। ৩নং ওয়ার্ডে গাজী কামাল, মাহারুন আল মিলি, মো. ইউছুফ, শাহ্ ইমরান, ফারুক হোসেন, আবদুল সালাম, শাহজাহান। ৪নং ওয়ার্ডে ফয়েজ আহমেদ , জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান, আবু ছাইদ সোহাগ , হেলাল গাজী, দুলাল মোল্লা, জামাল হোসেন। ৫নং ওয়ার্ডে আব্দুল মান্নান, শাহজাহান, আমিনুল ইসলাম, মো. আজাদ, মকবুল হোসেন। ৬নং ওয়ার্ডে শাহআলম, মির্জা গোলাম মোরর্শেদ, এরশাদ প্রধান। ৭নং ওয়ার্ডে কামাল হোসেন অন্তর, ইয়াছিন সম্রাট, সেন্টু মজুমদার , হুমায়ুন কবির। ৮নং ওয়ার্ডে মো. আব্দুল মমিন, মাসুদ আলম, শরীফ আহম্মেদ, আবুল খায়েরএবং সর্বশেষ ৯নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, হেদায়েত উল্লাহ্ মুন্সী, আমিনুল হক, মোস্তাফা কামাল, আবুল খায়ের ও হারুন মিয়া।

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১নং আসনে জোহরা খাতুন, ফেরদৌসী ও খুশিদা বেগম, ২নং আসনে- গাজী শাহীন, বিলকিছ আক্তার (১), রোকেয়া বেগম ও নারগিস আক্তার, বিলকিছ আক্তার(২) ৩নং আসনে- পারুল আক্তার, আমেনা আক্তার।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি কচুয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ