শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

কচুয়া পৌর নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে ভোট : ৮ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

রাত পোহালেই রোববার (১৪ ফেব্রুয়ারি) চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে গ্রহণের লক্ষে প্রশাসনের পক্ষ হতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মোতায়ন করা হয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ অতিরিক্ত পুলিশ।

ইভিএম পদ্ধতিতে প্রথম বারের মতো কচুয় পৌরসভার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্র ঝুকিঁপূর্ন কেন্দ্র হিসেবে ধরা হয়েছে।

কেন্দ্রগুলো হচ্ছে, বালিয়াতলী সপ্রাবি,কোয়া চাঁদপুর সপ্রাবি,কোয়া কোট মডেল সপ্রাবি,কড়ইয়া ফোরকানিয়া মাদ্রাসা,কুটিয়া লক্ষীপুর সপ্রাবি,কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়,কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও করইশ নূরানীয়া ফোরকানিয়া মাদ্রাসা।

৯টি ওয়ার্ড ১১টি গ্রাম নিয়ে কচুয়া পৌরসভায় মোট ভোটার রয়েছে ১৯ হাজার ৯৯জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৬শ ২৩ জন এবং মহিলা ৯ হাজার ৪শ ৭৬ জন।

জানা গেছে, ১৯৯৮ সালের ১০ মে কচুয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভাটি নাগরিক সেবার দিক থেকে বর্তমানে ‘ক’ ক্যাটাগরিতে রয়েছে।

নির্বাচনে প্রতিদন্ধিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী নাজমুল আলম স্বপন (নৌকা), বিএনপি প্রার্থী হুমায়ুন কবির প্রধান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জল (টেলিফোন)। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল আলম স্বপন। অন্যদিকে ধানের শীষের প্রার্থী ভোটার উপস্থিতি নিশ্চিত থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে সকলের দোয়া সহযোগিতা চেয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক জানান, নির্বাচন শান্তিপূর্ন গ্রহনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিশেষ করে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে প্রশাসন ও মিডিয়াকর্মীদের সহযোগিতা চাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ