শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

কচুয়া পৌরসভার প্যানেল মেয়রের মৃত্যু

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

চাঁদপুরের কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর ও বর্তমান ২নং প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)।

বুধবার (১৯ মে)রাত ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এ ছাড়াও তিনি ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির আজীবন সদস্য ও কচুয়ার বিশিষ্ট ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বালিয়াতলিতে তার নিজ বাসায় স্ট্রোকজনিত কারণে বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিছুসময় পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করেন। পরে বুধবার রাত ৮টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বালিয়াতলী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নজরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে।

আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, বাংলাদেশ কেন্দ্রীয় আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া উপজেলা আ.লীগের সভাপতি আইয়ুব আলী পাটোওয়ারী, সাধারণ সম্পাদক সোহাগ চৌধুরী, সাবেক উপজেলার চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলমসহ আরো অনেকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ