শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

কচুয়ায় ৬৫ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের কচুয়ায় ৬৫ বোতল ফেনসিডিলসহ মো.শাহীন নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের নির্দেশে এসআই মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের জগতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে চাঁদপুরগামী বোগদাদ বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী শাহীন ঢাকার ফার্মগেট এলাকার মৃত.আশ্রাফ আলীর ছেলে। সে তার শ্বশুর বাড়ি কুমিল্লা থেকে বোগদাদ বাসে করে ঢাকায় এসব ফেন্সিডিল পাচার করার চেষ্টা করছিল।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জগতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে চাঁদপুরগামী বোগদাদ বাস থেকে ৬৫ বোতল ফেনসিডিলসহ শাহীনকে আটক করা হয়। তার বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ