শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

কচুয়ায় ৫ হাজার পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজা সহ ৩ জন গ্রেফতার

আফাজ উদ্দিন মানিক / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

কচুয়ায় ৫ হাজার পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল এর নির্দেশনায় কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিনের সার্বিক নেতৃতে¦ ২৯ মে দুপুরে এস আই (নিঃ), মোঃ সুদীপ্ত শাহীন ও এএসআই (নিঃ)সাগর সেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কচুয়া থানার দক্ষিণ পূর্ব সীমান্তবর্তী এলাকা খাজুরিয়া নামক স্থানে কুমিল্লা চাঁদপুর মহাসড়কে অর্পিতা ষ্টোর এর সামনে চেক পোষ্ট বসিয়ে বোগদাদ বাস থেকে শরীয়তপুর জেলার পালং মডেল থানাধীন দক্ষিণ আটং গ্রামের মৃত সৈয়দ বাবুল হোসেনের পূত্র সৈয়দ মেহেদী হাসান প্রধান সবুজ (২৯) কে ৫ হাজার পিচ ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।

অপরদিকে কুমিল্লা জেলার লালমাই থানাধীন আইটিটি গ্রামের মানিক খন্দকারের পূত্র মোঃ সুমন খন্দকার (৪০) এবং একই থানার শাসন পাড়া গ্রামের মৃত আক্তারুজ্জামানের পূত্র মোঃ ইকবাল হোসেন (৩৬) কে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা । এ বিষয়ে মাদক দ্রব্য আইনে পৃথক পৃথক মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন বলেন, মাদকের বিরুদ্দে চাঁদপুর জেলা পুলিশ ও কচুয়া থানা পুলিশ শক্ত অবস্থানে আছে, যে কোন মূল্যই হোক কচুয়া উপজেলাকে মাদক মুক্ত করব।


এই ক্যাটাগরির আরো সংবাদ