চাঁদপুরের কচুয়া উপজেলার অন্তর্গত কচুয়া পৌরসভার কড়ইয়া মজুমদার বাড়ির কৃতি সন্তান,কচুয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ এর সম্মানীত উপদেষ্টা, হাজী মোঃ শাহাজান মজুমদারের জানাযা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ ফ্রেব্রুয়ারী) বাদ জোহর কচুয়া ডাক বাংলো ঈদগাহ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন কচুয়া পৌর মেয়র মোঃ নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আকতার হোসেন সোহেল ভূঁইয়া এল এল বি, ডাক বাংলো জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদ উল্লাহ বিকম, মাওলানা নুর মোহাম্মদ কড়ইয়া, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ এর সভাপতি মাওলানা আলমগীর শাহ আলকাদেরী, মোঃ গিয়াস উদ্দিন মিয়াজি কড়ইয়া, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা প্রমূখ।
এছাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটোয়ারী,মাওলানা মোঃ শাহজালাল, সহ বিভিন্ন এলাকা থেকে আসা আলেম ওলামা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কচুয়া বাজারের ব্যবসায়ী সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়ে, স্ত্রী, ভাইবোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।