শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

কচুয়ায় স্কুল ছাত্রকে হাত-পা বেধেঁ মারধরের অভিযোগ

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

কচুয়া উপজেলার নন্দনপুর গ্রামে শত্রুতার জের ধরে স্কুল পড়ুয়া সাইদুল হাছান (১৪) নামের এক ছাত্রকে মারধর করা হয়েছে। এ ঘটনায় হামলার শিকার সাইদুল হাছানের বাবা শাহজালাল বাদী হয়ে একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে ফয়সাল (১৮),ইসমাইল হোসেনের ছেলে জিয়াম (১৭) ও কালা মিয়ার ছেলে ফয়সাল (১৮)কে অভিযুক্ত করে বৃহস্পতিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

থানা অভিযোগ ও এলাকা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সাইদুল হাছানকে তার বাড়ীর সামনে থেকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে অভিযুক্তরা নন্দনপুর দ্বীনিয়া মাদ্রাসার পরিত্যক্ত একটি ঘরে নিয়ে হাত-পায়ে রসি বেধে মারধর করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে।

হামলার শিকার সাইদুল হাছানের বাবা শাহজালাল ও মা শেফালী জানান, মঙ্গলবার রাতে নন্দনপুর গ্রামের ৪/৫জন যুবক আমার ছেলেকে মাদ্রাসার একটি পরিত্যক্ত কক্ষে হাত-পা বেধেঁ নির্যাতন করে। তার চিৎকারে স্থানীয় শরীফুল ইসলামসহ কয়েকজন যুবক সাইদুল হাছানকে উদ্ধার করে।

তারা আরো বলেন, উল্লেখিত ওই যুবকরা শত্রুতার জের ধরে আমার ছেলেকে মারধর করেছে। আমি তাদের সুষ্ঠু বিচার ও শাস্তির দাবি জানাই। এ ঘটনায় হামলার শিকার স্কুল ছাত্র সাইদুল হাছানের পরিবার হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ