শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

কচুয়ায় রোস্তম আলী মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের কচুয়ায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের জমিদাতা ও চট্টগ্রাম বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম রোস্তম আলী মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের উদ্যোগে আলোচনা সভা, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

এসময় বলেন, বর্তমান মহামারী করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ সাহসিকতা ও দূরদর্শিতার কারণে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের বিকল্প নেই।

আরো বক্তব্য রাখেন, ঢাকা জেলা ও দায়রা জজ এএনএম জাহাঙ্গীর আলম রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম ও অ্যাডভোকেট দেলোয়ার হোসেন পাটওয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এনায়েতপুর দরবার শরীফের পীর গোলাম গাউস আল কাদেরী।


এই ক্যাটাগরির আরো সংবাদ