শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

কচুয়ায় যুবতীকে অচেতন অবস্থায় উদ্ধার, অভিযুক্ত যুবক পলাতক

বিশেষ প্রতিনিধি / ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১

চাঁদপুরে কচুয়া উপজেলার কুটিয়া-লক্ষীপুর গ্রামের এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একই উপজেলাধীন কচুয়া পৌরসভার করইশ গ্রামের এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

রোববার (২১ মার্চ) বিকেলে কচুয়া ধান বাজারস্থ ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ ও কচুয়া সার্কেল (এএসপি) মো.আবুল কালাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় লোকজন ঘটনার পর ওই যুবতীকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা গেছে, ভিকটিম কচুয়া উপজেলার ১১নং গোহট ইউনিয়নের দক্ষিণ আকানিয়া এলাকার।

ওই যুবতীর মামা দুলাল মিয়া জানান, আমার ভাগনির মা ও বাবা নেই, আমি তাকে আমার কুটিয়া-লক্ষীপুর গ্রামে লালন-পালন করে আসছি। আজ কাউকে কিছু না বলে বাড়ি থেকে কচুয়া ধানবাজার এলাকার ব্রিজের পশ্চিম পাশে কনফেকশনারী দোকানে গেলে করইশ গ্রামের এক যুবক বিভিন্ন ভাবে ফুঁসলিয়ে তাকে একটি পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ ঘটনায় খোজ খবর নেয়া হচ্ছে। ভিকটিমের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ