শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

কচুয়ায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহত : ৩

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

চাঁদপুরে কচুয়ায় মর্মান্তিক মোটরসাইকেল ও মালবাহী ট্রাকে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং ২ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ৭টায় এ হাজীগঞ্জ-গৌরীপুর কচুয়া সড়কের ডুমুরিয়া নিলামপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম কামরুল হাসান সবুজ (২৪)। এছাড়া আরিফ হোসেন (২৫) ও ইব্রাহীম হোসেন (১৯) নামের দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যুবক কামরুল ইসলাম সবুজকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অপর দুই আরোহী আরিফ হোসেন ও ইব্রাহীমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎকার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। নিহত কামরুল ইসলাম সবুজ মোহাম্মদ গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ও আহত ইব্রাহীমের গ্রামের বাড়ি পাশ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার পাতানিশ ও আহত আরিফ হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার মুদাফ্ফরগঞ্জ এলাকায়।

সূত্রে জানা গেছে, মোটর সাইকেল চালক আহত ইব্রাহীম হোসেন তার অপর দুই বন্ধু কামরুল ও আরিফ হোসেনকে নিয়ে তার নানার বাড়ি কচুয়ার উপজেলার তুলাতলী গ্রামে এক জানাজা অনুষ্ঠানে যোগদান শেষে হাজীগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়।

পথিমধ্যে নিলামপাড়া এলাকায় গৌরীপুরমুখী একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কামরুল ইসলাম সবুজ নিহত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ