শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

কচুয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

চাঁদপুরের কচুয়ায় রাছেল (২৬) নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা ও মা। সে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দারাশাহী তুলপাই গ্রামের জাফর আলী হাজী বাড়ির শাহ আলমের ছেলে। এ ঘটনায় ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় তার বিরুদ্ধে কচুয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জানা যায়, মাদকাসক্ত রাছেল বিভিন্ন সময় মাদকের টাকার জন্য মা রাশেদা বেগম, বাবা শাহআলমসহ বোনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। সোমবার সন্ধ্যায় মাদকের টাকার জন্য চরম ক্ষীপ্ত হয়ে উঠে। এমনি অবস্থায় রাছেলের বাবা ও মা স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করে খবর দিয়ে পুলিশে সোপর্দ করে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, রাছেলের বিরুদ্ধে কচুয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার তাকে কোর্টে সোপর্দ করার মধ্য দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ