শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

কচুয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১

চাঁদপুর জেলার কচুয়ায় সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস হেলপার নিহত হয়েছেন। সোমবার দুপুরে হাজীগঞ্জ-গৌরীপুর কচুয়া সড়কের ডুমুরিয়া দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

জানা যায়, নিহত মো. দুলাল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের গেজুরিয়া বাজার এলাকার বাহাদুরপুর গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির যে অংশটি গাছের সঙ্গে আঘাত লাগে সেখানে হেলপার দুলাল বসা ছিল বিধায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকিদের অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ায় তারা গাড়ি থেকে নেমে অন্য গাড়ি যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর তাই দুর্ঘটনায় অন্য যাত্রীদের কোনো পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, প্রাথমিকভাবে গাড়িটি ব্রেক ফেল করে দুর্ঘটনায় কবলিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি ওই মাইক্রোবাসটির হেলপার ছিল। গাড়ি চালক বা অন্যান্য যাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ