শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

কচুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

নাঈম পাটোয়ারী /হাবিবুর রহমান, কচুয়া (চাঁদপুর) / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের কচুয়ায় মালবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে দুই কলেজ  শিক্ষার্থী নিহত এবং ১ জন গুরুতর আহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-গৌরীপুর কচুয়া সড়কের ডুমুরিয়া নিলামপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কামরুল হাসান সবুজ (২৪) ও আরিফ হোসেন (২৫)। ইব্রাহীম হোসেন (১৯) নামে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলাম সবুজকে মৃত ঘোষণা করেন।

এদিকে গুরুতর আহত আরিফকে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। গুরুতর আহত ইব্রাহীমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎকার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।

নিহত কামরুল ইসলাম সবুজ হাজীগঞ্জের মোহাম্মদপুর গ্রামের আব্দুল মোতালেব হোসেনের ছেলে ও আরিফ হোসেন জগন্নাথপুর গ্রামের জয়নাল আবেদীন খোকনের ছেলে। তারা দুজনেই হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে অনার্স শেষ বর্ষের ছাত্র ছিল।

কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ