শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

কচুয়ায় ভ্রাম্যমান আদালতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন : গ্রাহকদের হাহাকার

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লি.।

সোমবার দিনভর উত্তর পালাখাল,পালাখাল বাজার ও চৌধুরী বাড়ি সংলগ্ন প্রায় ২ কিলোমিটার সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১০ ধারা (গ) এর দন্ডবিধি মোতাবেক পালাখাল গ্রামের আকতার হোসেনকে ৫ হাজার টাকা ও বোরহান উদ্দিনের দুই ভাড়াটিয়াকে ৪ হাজার টাকা জরিমানা করেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ডিজিএম ভিজিল্যান্সে ইঞ্জি. মো: আজহারুল আলম, ডিজিএম কমন সার্ভিস মো: শাহানুর আলম, ম্যানেজার ভিজিল্যান্সে জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার মীর ফজেল রাব্বি, ম্যানেজার শাহজাহান , সাখাওয়াত হোসেন ও বেলায়েত হোসেনসহ অন্যান্য র‌্যাব ও পুলিশ কর্মকর্তাবৃন্দ।

ইঞ্জি. মো: আজহারুল আলম জানান,কচুয়ার বিভিন্ন এলাকায় গত কয়েকদিন যাবত আমরা অবৈধ গ্যাস বিচ্ছিন্ন অভিযান ও জরিমানা আদায় করছি।

তিনি আরো জানান, যারা অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত ঠিকাদার ও অফিস কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাসহ বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

অন্যদিকে স্থানীয় একাধিক ভ‚ক্তভোগী গ্রাহকরা জানান,আমরা প্রতি রাইজার বাবদ ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত দিয়েছি। স্থানীয় একটি প্রভাবশালী মহলকে হাত করে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সাধারন মানুষকে গ্যাস সংযোগ দেয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ভ‚ক্তভোগী গ্রাহকরা দ্রæত বৈধ লাইন সংযোগ চায় নয়তোবা অর্থ হাতিয়ে নেয়া ঠিকাদার ও প্রভাবশালীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরে কচুয়ার বায়েক-জয়নগর-রাগদৈল,নয়াকান্দি-বজরীখোলা-মঙ্গলমুড়া,সাচার-পাথৈর,সাচার দক্ষিন বাজার-হাতিরবন্দ,বাতাপুকুরিয়া-বুধুন্ডা,চাংপুর-তেগুরিয়া-যুগিচাপর-মাঝিগাছা,পালাখালসহ বেশ কয়েকটি স্থানে প্রায় ২০ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে গ্যাস সংযোগ দেয়ার নামে একটি প্রভাবশালী মহল রাতারাতি কোটিপটি হয়েছে। অন্যদিকে সাধারন মানুষ তাদের ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতারনার ফাঁদে পড়ে এবং বর্তমানে তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় দারুন ভোগান্তি ও কষ্টের মধ্যে পড়েছে। বিষয়টি সমাধানের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।


এই ক্যাটাগরির আরো সংবাদ