শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

কচুয়ায় বিষপানে কলেজছাত্রীর আত্মহত্যা

মোঃ নাঈম পাটোয়ারী / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

কচুয়ায় শারমিন আক্তার (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী বক মারার ওষুধ পান করে আত্মহত্যা করেছে। সে কচুয়া উপজেলার আইনগিরি ভূঁইয়া বাড়ির আলী হোসেনের কন্যা।


রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বক পাখি মারার কীটনাশক ওষুধ খেয়ে সে আত্মহত্যা করে। বিষপানের বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে সকাল ১০ টায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। হাজীগঞ্জ মডেল কলেজের শিক্ষার্থী শারমিন সপ্তাহ পূর্বে হিসাব বিজ্ঞানের উপর অনার্স ফাইনাল পরীক্ষা সর্ম্পন্ন করেছে। নিতন্ত্র দরিদ্র পরিবারের সন্তান শারমিন প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশুনার খরচ চালিয়ে আসে। তার আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি।


তার মা সুফিয়া বেগম জানান, শারমিন প্রাইভেট পড়িয়ে তার পড়াশুনার খরচ চালায়। এমনকি সংসার পরিচালনার অর্থের ও যোগান দিতে চেষ্টা করত। শনিবার রাতে তার প্রয়োজনে ১ হাজার টাকা দেওয়ার জন্য বলে। কিন্তু তার চাওয়া এ অর্থ দেওয়া সম্ভব হয়নি। এত সে ক্ষুদ্ধ হয়ে আমাকে ও তার বাবাকে বকা ঝঁকা করেছে। No description available.


এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ মহিউদ্দিন বলেন- খবর পেয়ে ঘটনার স্থলে সাব-ইন্সপেক্টর (এসআই) দেলোয়ার হোসেনকে পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে আইনি ব্যবস্থা নেয়া হবে। আত্মহত্যার কারন তদন্ত করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ