শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

কচুয়ায় বিলে মিলল গৃহবধূর লাশ

সজীব দেবনাথ, কচূয়া (চাঁদপুর) / ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের কচুয়ার বাচাঁইয়া বিল থেকে সোমবার লাভলী আক্তার (২২) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী শাহাদাত হোসেন (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। গৃহবধু লাভলী আক্তার একই উপজেলার সহদেবপুর গ্রামের মোকশেদ আলীর মেয়ে।

সরেজমিনে জানা গেছে, সোমবার সকালে বাচাঁইয়া ফসলি জমিতে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক লাভলী আক্তারের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।

লাভলী আক্তারের ভাই সাইফুল ইসলাম জানান, ৩ বছর পূর্বে তার বোনকে মনপুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহাদাতের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা দু’জনে ঢাকার রায়েরবাগ এলাকায় বসবাস করতেন। রবিবার সন্ধ্যায় পারিবারিক কাজে লাভলী আক্তার ঢাকা থেকে বাড়িতে আসার রওনা হয়ে সন্ধ্যার পর নিখোঁজ হয়ে সকালে তার লাশ উদ্ধার হয়। স্থানীয়দের ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা লাশ ফসলি জমিতে রেখে যায়।

কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছি। তবে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ