শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

কচুয়ায় বিএনপি নেতা আনোয়ার হোসেনের ইন্তেকাল

আফাজ উদ্দীন মানিক, কচুয়া / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতা ও কালিয়াপুর দরবার শরীফের অন্যতম খাদেম আনোয়ার হোসেন (সাদা আনোয়ার) (৫৫) হার্ট এ্যটাকে শনিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকার পিজি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্না…রাজিউন)।

একই দিন বাদ জোহর রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা ও তাঁর জন্মস্থান ধামাই গ্রামের জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বিএনপি নেতা মঞ্জুর আহমেদ সেলিমের পরিচালনায় জানাযার পূর্বে মরহুমের কর্মময় জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ফারুকী, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহসভাপতি আমির হোসেন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন, মেহেদী হাসান কালিয়াপুরী, মরহুমের বড়ভাই রোস্তম আলী ও ছেলে জাহিদুল ইসলাম নাছিম প্রমূখ।
প্রথম জানাযায় ইমামতী করেন- কালিয়াপুর দরবার শরীফের পীর আলহাজ্ব সায়েম উল্লাহ।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ,ন,ম এহসানুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মকবুল হোসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ