শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

কচুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে তিন শিক্ষার্থীর মৃত্যু, চালকসহ আহত ২

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

চাঁদপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছে আরও দু’জন।


বৃহস্পতিবার (২৫ নভেম্বর) হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কড়ইয়া এলাকায় সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমিল্লা ভিক্টরিয়া কলেজের মার্স্টাসের শিক্ষার্থী উর্মি মজুমদার ও রিফাত হোসেন এবং অপরজন চাঁদপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র সাদ্দাম হোসেন। তাদের সবার বাড়ি কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বৃস্পতিবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা সাদ্দাম হোসেন ও রিফাত মারা যায়। এরপর গুরুতর আহত অবস্থায় অন্য তিনজনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় উর্মি মজুমদার মারা যায়। অপর দু’জনের মধ্যে ইব্রাহীম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সিএনজি চালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহীউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ