শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ডা. মকবুল হোসেন স্কাউটের তাঁবু জলসা

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  মুজিব শতবর্ষ উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় অনুষ্ঠিত হলো ডা. মকবুল হোসেন ওপেন স্কাউট গ্রুপ’র তাঁবুজলসা।

মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ দিন তাঁবুবাসের সমাপনী দিনে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি, কচুয়া প্রেস ক্লাবের সহ সভাপতি ও চ্যানেল এস এর কচুয়া প্রতিনিধি আফাজ উদ্দিন মানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী প্রত্যাগত আওয়ামী ফোরাম সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন মাহমুদ। এ ছাড়া বক্তব্য রাখেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক চন্দ্র ভৌমিক, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা, সাবেক স্কাউট লিডার মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেন,মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, প্রবাসী প্রত্যাগত আওয়ামীফোরাম চাঁদপুর জেলা শাখার অর্থ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, কচুয়া প্রেস ক্লাবের প্রচার সম্পাদক আবু সায়েম মৃধা, কচুয়া উপজেলা যুবলীগ মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা পারভীন, প্রোগ্রাম চীপ ডা: মো: মকবুল হোসেন ওপ্রব স্কাউট গ্রুপ একেএম জাহাঙ্গীর হোসেন ।

এ ছাড়া প্রশিক্ষক মুজিব শতবর্ষ বার্ষিক তাঁবুবাস ডা: মো: মকবুল হোসেন ওপেন স্কাউট গ্রুপ ও সাচার ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ লিডার মোঃ রাশেদ হোসেন সহ সংগঠনের সকল সদস্য ও তাদের অভিবাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা সমসাময়িক বিষয়ের উপর নৃত্য, গান ও আবৃতি পরিবেশন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ