শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

কচুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের কচুয়ায় শহীদ মহিব উল্লাহ বীর বিক্রমের ৫০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শহীদ মহিব উল্লাহ বীর বিক্রম স্মৃতি পাঠাগারের উদ্যোগে শনিবার সকালে পশ্চিম সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পইন অনুষ্ঠিত হয়।

কচুয়া ডায়াবেটিক এন্ড কার্ডিয়াক সেন্টারের সার্বিক সহযোগিতায় ক্যাম্পেইনে ডা. জাহিদুল হক সোহাগ ও ডা. ওয়াহিদা সুলতানা অনন্যা ডায়াবেটিস, হার্টের রোগী, বাথ ব্যাথা, গাইনী ও মেডিসিনসহ বিভিন্ন রোগীদের পরামর্শ প্রদান করেন ও গরীব অসহায় রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল মালেক, শহীদ মহিব উল্লাহ বীর বিক্রম স্মৃতি পাঠাগারের মো. মাসুদুল হাসান, পশ্চিম সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ