শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

কচুয়ায় প্রশাসনের হস্তক্ষেপে সরকারি খাস ভূমি দখলমুক্ত

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

চাঁদপুরের কচুয়া উপজেলার কুটিয়া-লক্ষীপুর এলাকায় মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীনদের পূণর্বাসনের লক্ষে সরকারি খাস জমি দখলমুক্ত করে ভরাট করার কাজ শুরু করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ কচুয়া পৌরসভার কুরেশ (করইশ) মৌজার সাবেক জে এল নং- ৮৩, হাল- ৯৯, দাগ নং- সাবেক ১০৫১, হাল ৩৭৬৭ এর ২৪ শতাংশ খাস ভূমি অবৈধ দখলমুক্ত করেন।

আউটডোর-এর একটি ছবি হতে পারেজানা যায়, একটি বিশেষ মহল ওই সরকারি খাস ভূমি দীর্ঘদিন নিজেদের দাবি ভোগ অবৈধ ভাবে ভোগ দখল করে আসছিল। অবশেষে আজ চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ ঘটনাস্থলে গিয়ে সরকারি খাস জমি উদ্ধার করে সাইনবোর্ড টানিয়ে দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ বলেন, দখলমুক্ত হওয়া উল্লেখিত স্থানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকল্পের আওতায় মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীনদের পূণর্বাসন করা হবে। এছাড়া কচুয়ার প্রতিটি এলাকায় অবৈধ দখলীয় সরকারি খাস ভ‚মি দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, ওসি মো. মহিউদ্দিনসহ অন্যান্যরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ