শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

কচুয়ায় প্রকৌশলীকে মারধরের মামলায় বিভাগীয় তদন্ত

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন কাজে অনিয়মের ঘটনায় উপজেলা চেয়ারম্যান (সাময়িক বহিস্কার হওয়া) শাহজাহান শিশিরের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শুনানী অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক উপ-সহকারী প্রকৌশলী নুরে আলমকে মারধর ও মামলার ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান বৃহস্পতিবার কচুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তদন্ত শুনানী শেষে সরেজমিনে বিদ্যালয় ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় মামলার বিবাদী উপজেলা চেয়ারম্যান (সমায়িক বরখাস্ত) শাহজাহান শিশির, প্রত্যক্ষদর্শী, সাংবাদিক ও ইউএনও কার্যালয়ের অফিস সহকারীসহ ৮জনের সাক্ষ্য ও লিখিত বক্তব্য গ্রহণ করেন। পরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্মাণ কাজে পরিদর্শন কালে স্থানীয় এলাকাবাসী ঠিকাদার কর্তৃক ওই বিদ্যালয়ে নিন্মমান সামগ্রী দিয়ে কাজ করছেন বলে অনিয়মের বিষয়টি বিভাগীয় টিমকে অবগত করেন এবং উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির সম্পূর্ন নির্দোষ ও প্রকৌশলীকে মারধরের সাথে তিনি জড়িত নয় বলে এলাকাবাসী দাবি করেন।

এলাকাবাসী আরও জানান, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির একজন জনবান্ধব চেয়ারম্যান। তিনি মানুষের সুখে দু:খে পাশে থাকায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে শাহজাহান শিশির ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে শাহজাহান শিশিরকে পূর্নবহাল করতে এলাকাবাসী জোড় দাবি জানান।

উল্লেখ্য যে, ১৯ জুলাই কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন কাজে অনিয়মের ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী নুরে আলমকে মারধরের অভিযোগে শাহজাহান শিশিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় চাঁদপুরে বিজ্ঞ নিন্ম আদালতে ২৫ আগষ্ট স্বেচ্ছায় জামিন চাইতে গেলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে। পরে শাহজাহান শিশির দীর্ঘ ৩মাস ১২ দিন কারাবরণ করে ৭ ডিসেম্বর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন।


এই ক্যাটাগরির আরো সংবাদ