শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

কচুয়ায় পৈত্রিক চাষী ভূমি খাসখতিয়ানভুক্ত না করার দাবীতে মানব বন্ধন

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

চাঁদপুরের কচুয়া উপজেলার ৮৩নং করইশ মৌজার ২৭নং খতিয়ানভুক্ত সাবেক ১০৫১ দাগে (হাল দাগ ৩৭৬৭) ২৩ শতাংশ পৈত্রিক চাষী ভূমি সরকারি খাস খতিয়ানভুক্ত না করার দাবীতে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভূগী ও এলাকাবাসী।

গতকাল সোমবার বিকালে দাবীকৃত জমির পাশের রাস্তার উপর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভুগী আমেনা খাতুন। বক্তব্যে তিনি দাবী করেন- উক্ত ২৩ শতাংশ ভূমি সিএস মূলে মূল মালিক ছিলো করইশ গ্রামের ইউসুফ আলী। তিনি তিন পুত্র সায়েদ আলী, ওয়াহেদ আলী ও আকমত আলীকে রেখে মৃত্যু বরণ করেন। পৈত্রিক সূত্রে ইউসুফ আলীর উক্ত তিন পুত্র এ সম্পত্তির মালিকদার হয়ে ২৩ শতাংশ ভূমি আমার পিতা আব্দুল হাকিমের নিকট বিক্রি করেন। আব্দুল হাকিম স্ত্রী, জুলেখা খাতুন দুই মেয়ে আমেনা খাতুন ও হালিমা খাতুন কে রেখে মারা যান। আমারা উত্তরাধিকার সূত্রে উক্ত সম্পত্তির মালিকদার হয়ে সম্পত্তিতে চাষাবাদ করে ফসলাদি উৎপন্ন করে ভোগদখল করে আসছি।

১৯৯২-৯৩ সালে বিএস খতিয়ানভুক্ত করা কালীন ভূলবশতঃ এ সম্পত্তি একের এক (খাস খতিয়ান) ভুক্ত হয়ে যায়। সম্প্রতি আমাদের দখলে থাকা সাবেক ১০৫১ হালে ৩৭৬৭ দাগের জমি কাগজপত্র নিয়া হাজির হওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) কচুয়া, চাঁদপুর নির্দেশ প্রদান করেন। আমরা কাগজপত্র খোঁজা খুজি করে আসতেছি। এমতাবস্থায় আমাদের দখলীয় সাবেক ১০৫১ হালে ৩৭৬৭ দাগের আকার পরিবর্তন করার জন্য কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরে জমিনে উক্ত জমি দেখতে গিয়ে তাঁরা আমাদের জমিতে রোপনকৃত আউস ধান ক্ষেত দেখতে পান। আমাদের পক্ষ থেকে কাগজপত্র সংগ্রহ করার জন্য সময়ের আবেদন করেছি। কিন্তু তাঁরা আবেদন বিবেচনা না করে জমি আকার পরিবর্তন করার ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। নির্দেশদানের প্রেক্ষিতে ফসলি জমি বেকু দ্বারা মাটি কাঁটা হচ্ছে।

এ অবস্থায় জমির আকার পরিবর্তন না করে আমাদেরকে কাগজপত্র সংগ্রহ করার সময় দানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি। তিনি আরো জানান যে, উক্ত বিষয়ে আমাদের পক্ষ থেকে আদালতে মামলা দায়েরে প্রস্তুতি চলছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আমেনা খাতুনের ছোট বোন হালিমা খাতুন, তাদের সন্তানাদি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবাদ সম্মেলনের পূর্বে অনুষ্ঠিত মানবন্ধনে ভুক্তভুগীরা ছাড়াও এলাকার যথেষ্ট সংখ্যক পুরুষ মহিলা অংশ গ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ