শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

কচুয়ায় পুলিশ লেখা মোটরসাইকেল থেকে ইয়াবাসহ জাকির গ্রেফতার

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১

চাঁদপুরের কচুয়ায় জাকির হোসেন (২২) নামের এক যুবককে ১০পিচ ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফ হোসেন ও এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ লেখা থাকা একটি মোটরসাইকেল ও ইয়াবাসহ পালাখাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। সে উপজেলার পালাখাল গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।

জানা যায়, জাকির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে জাকির হোসেনের কাছ থেকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। স্থানীয় দলীয় নেতাকর্মীদের ছাত্র ছায়ায় বিভিন্ন কৌশলে সে মাদক সেবন ও ব্যবসা করে আসছে। তাকে পুলিশ গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরেছে।

কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমাদের নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে ১০ পিচ ইয়াবা ও মোটরসাইকেলসহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-২৭। সোমবার দুপুরে তাকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ