চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ। এসময় পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, পালাখাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইয়ার আহমেদ মজুমদার, তাজুল ইসলাম, শিক্ষক শরীফুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন ।