শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

কচুয়ায় পল্লীবিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি চরমে : নেই কোন প্রসাশনিক ব্যবস্থা

কচুয়া প্রতিনিধি / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

বিদ্যুৎ মানুষের জীবন যাত্রার মান উন্নত করে এবং গ্রাহকরা সমিতির মালিক এই প্রতিপাদ্য নিয়ে গঠিত চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি ০১ কচুয়া জোনাল অফিস। বিভিন্ন দিক দিয়ে এ অফিসে গ্রাহক ভোগান্তি চরমে। একদিকে অনলাইনের সার্ভারে সমস্যা অন্যদিকে যথপোযুক্ত সেবাকর্মী না থাকায় দিনের পর দিন হয়রাণীর মাত্রা বেড়েই চলেছে এ অফিসে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েকদিন যাবৎ সার্ভারে নেটওর্য়াক না থাকায় সেচ মৌসুমে সংযোগ ফি জমার জন্য ট্রাকিং নাম্বার দেয়া সম্ভব হচ্ছেনা। মাঝে মধ্যে নেট কানেকশান হলে ও অনভিজ্ঞ সেবা কর্মীর কারনে সঠিকভাবে নাম্বার দেওয়া সম্ভব হচ্ছেনা।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, কচুয়া জোনাল অফিসে বিলিং শাখা থেকে এক অবস্থানে সেবা দেওয়ার জন্য অভিজ্ঞ একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁহার বদলী জনিত কারনে এ আসনটি শূন্য হলে একজন মিটার রিডারকে উক্ত পদে নিয়োগ দেয়। কম্পিউটারে অভিজ্ঞতা না থাকায় রীতিমতো কাজ সমাধান হচ্ছে না বলে দিনের পর দিন শুধু পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের খামখেয়ালী সিদ্ধান্তের কারনে গ্রাহক ভোগান্তি চরমে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আবেদন নং ক- ৩২২৩৯ অনুযায়ী একজন নতুন সেচ গ্রাহক ডিমান্ড নোটের বিপরীতে ২০ জানুয়ারী টাকা জমা দিতে কচুয়া জোনাল অফিসে আসিলে বার বার ট্রাকিং নাম্বার দিলে ও ভুল হওয়ার অজুহাতে ক্যাশ কাউন্টার কর্তৃক অপদস্ত হতে হয় গ্রাহককে।
যে কাজে যে দক্ষ ওই স্থানে দক্ষ ব্যক্তি পদায়িত করে এবং সার্ভার নামক বিষাক্ত শব্দ থেকে পরিত্রান পেতে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিআরইবির চেয়ারম্যানের প্রতি সুদৃষ্টি কামনা করেন গ্রাহকবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ