শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

কচুয়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

“মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে ১টি পৌরসভায় “ নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুন) সকালে উপজেলার কাদলা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে বিট পুলিশিং কর্মকর্তাদের উদ্যোগে একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম লালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন  ।

এসময় তিনি বলেন, সমাজের নারী নির্যাতন, ধর্ষণ, শিশুর প্রতি সহিংসতা রোধ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের রিরুদ্ধে এখনি সময় রুখে দাঁড়ানোর। কারণ বর্তমান সরকার এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নির্ধারণ করেছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো.মোফাচ্ছেল হোসেন খান।

আরো বক্তব্য রাখেন, কাদলা ইউনিয়নের বিট পুলিশিং এর অফিসার ও কচুয়া থানার এসআই মো.মুকবুল হোসেন, সহকারী অফিসার এএসআই রাসেল হোসেন, ইউপি সদস্য মো.ফারুকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, নারী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ