শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

কচুয়ায় নববধূর আত্মহত্যা

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর নোয়াগাঁও গ্রামে স্বামীর বাড়ীতে গলায় ফাঁস দিয়ে শাহীনুর আক্তার (২০) নামের এক নববধূ আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর)  সকালে গৃহের দরজা ভেঙে ওই নববধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে কচুয়া থানা পুলিশ।

নিহত নববধূ শাহীনুর আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার বল্লার-চর গ্রামের হাজী মো: ইব্রাহিম খলিলের মেয়ে। প্রায় এক মাস আগে কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো: রহমত আলীর সাথে তার বিয়ে হয়। রহমত আলী পাশ্ববর্তী বাইছারা বাজারে ফল ব্যবসায়ী।

নববধূ শাহীনুর আক্তারের শ্বাশুড়ি জয়ীগঞ্জ বেগম চাঁদপুর টাইমসকে জানান, ‘সকালে কিস্তি দিয়ে বাড়িতে গেলে দরজা বন্ধ দেখতে পাই। পরে জানালা দেখি শাহীনুর আক্তার ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে ঝুলে আছে।’

খবর পেয়ে ওই দিন দুপুরে কচুয়া থানা পুলিশ ওই নববধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নববধূ শাহীনুর আক্তার কী কারণে আত্মহত্যা করেছে তার প্রকৃত কারণ জানাতে পারেননি কেউ।

কচুয়া থানার ওসি মহিউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ