চাঁদপুরের কচুয়া উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নব নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যগণের শপথ বাক্য পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফ্রেব্রুয়ারী) কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্লার সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খাঁন আলমগীর এমপি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান শাহাজান শিশির, ভাইস চচেয়ারম্যান মাহবুব আলম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না, প্রমূখ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, কচুয়া থানা অফিসার ইনচার্য মোঃ মহিউদ্দিন,কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া প্রমূখ কমান্ডার মোঃ জাবের মিয়া প্রমূখ।