শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

কচুয়ায় নতুন প্রশাসনিক ভবণ উদ্বোধন

আফাজ উদ্দিন মানিক / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের ভবণ আধুনিকায়ন করার লক্ষে ৬ কোটি ১৪ লক্ষ টাকা  ব্যয়ে নির্মিত নতুন প্রশাসনিক ভবণ উদ্বোধন করা হয়েছে।


৭ জুন ( মঙ্গলবার) দুপুরে নব-নির্মিত হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহতাছেম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খাঁন আলমগীর এমপি। তিনি বলেন” বাংলাদেশের সব কয়টি উপজেলায় এ ধরনের ভবণ নির্মিত হয়নি। জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কচুয়ায় এ ইমারতটি স্থাপিত হয়েছে।


তিনি আরো বলেন,” আজ উদ্বোধনী ব্যানারে  বঙ্গবন্ধুর ছবি নাই,জননেত্রী শেখ হাসিনার ছবি না থাকার কারনে আপনারা যে ক্ষোভ প্রকাশ করেছেন আমি ও আপনাদের সাথে একমত পোষণ করছি। ইউএনও সাহেব বলেছেন ভবিষ্যতে এ ধরনের ভুল তাঁর দ্বারা হবেনা।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,  কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান   মোঃ  শাহাহান শিশির, উপজেলা আওয়ামীগ সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী,কচুয়া থানা অফিসার ইনচার্য মোঃ মহিউদ্দিন,    মোঃ শাহাজান শিশির, কচুয়া থানা অফিসার ইনচার্য মোঃ মহিউদ্দিন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সাবেক জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না সেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খাঁন,  মুক্তিযদ্ধা কমান্ডার আব্দুল মবিন, ১১ গোহাট দক্ষিচেয়ারম্যান মোঃ আমির হোসেন  ,কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদুল হাসান,  ১০ নং উত্তর গোহাট ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কবির হোসেন প্রমূখ।


একইদিনে নিজস্ব অর্থায়নে বিভিন্ন এতিখানায় চেক হস্তান্তর, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব উদ্বোধন, কচুয়া উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃ প্রাথমিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও  জগৎপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ