শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

কচুয়ায় দুধর্ষ ডাকাতি! ২৫ ভরি স্বর্ণ ও নগদ ৫ লক্ষ টাকা লুট

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের কালিয়াপাড়া-কচুয়া সড়কের পাশে আমুজান তালুকদার বাড়ি ও আশ্রাফপুর গ্রামের আব্দুল মান্নানের বাড়িসহ দুটি বাড়ি থেকে শুক্রবার গভীর রাতে প্রায় ২৫ ভরি স্বর্ণ ও নগদ ৫ লক্ষ টাকা লুটপাটের দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

আমুজান তালুকদার বাড়ির হোমিও ডাক্তার আহমেদ পেয়ার রুবেল জানান, রাত প্রায় ২টার দিকে ১০/১২ জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দল অস্ত্র-সস্ত্র নিয়ে গৃহে প্রবেশ করে পরিবারের সকলকে বেধেঁ আসবাবপত্র ভেঙ্গে প্রায় ১০ ভরি স্বর্ণ ও নগদ পৌনে ৪ লক্ষ টাকা নিয়ে যায়। এই ঘটনার কিছুক্ষণ পূর্বে রাত সাড়ে ১২টার দিকে আশ্রাফপুর আঃ মান্নান মিয়ার বাড়ির বাচ্চু মিয়ার বিল্ডিংয়ের গ্রিলের তালা ভেঙ্গে ও কক্ষের দরজায় শাবল দিয়ে আড়াল করে  গৃহে প্রবেশ করে পরিবারের লোকজনদেরকে বেঁধে আবাবপত্র ভেঙ্গে ৯ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।

একইভাবে বাচ্চু মিয়ার বিল্ডিংয়ের ভাড়াটিয়া টিটু রঞ্জন সরকারের কক্ষে প্রবেশ করে পরিধেয় প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণ এবং নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়। রাতেই কচুয়া থানার পুলিশ খবর পেয়ে সরজমিনে এসে ঘটনার স্থান পরিদর্শন করেন এবং শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের সিআইডি ও পিবিআই ব্রাঞ্চের সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে কচুয়া থানা অফিসার ইনচার্য ( ওসি)  মোঃ  মহিউদ্দিন বলেন,গত রাত্রে ঘটে যাওয়া দুধর্ষ ডাকাতি কালে নিয়ে যাওয়া  স্বর্ণ, নগদ টাকা সহ মালামাল উদ্ধারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ