শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

কচুয়ায় তিন মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

চাঁদপুরের কচুয়া থানা পুলিশ ও চাঁদপুরের ডিবি পুলিশ সোম ও মঙ্গলবার পৃথক-পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পনশাহী গ্রামের বড় মামুন (৩৫) ও রামপুর গ্রামের ছোট মামুন (৩৫) এর কাছ থেকে ২০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে। এব্যাপারে কচুয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং ১৫।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদদের ভিত্তিতে মাদক কারবারি বড় মামুন ও ছোট মামুনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার কোর্টে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এছাড়া কোর্টে ও থানায় বড় মামুনের বিরুদ্ধে ৮টি মামলা ও ছোট মামুনের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।

অন্যদিকে চাঁদপুরের ডিবি পুলিশের এসআই ইমাম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের অধিবাসী ইয়াবা ব্যবসায়ী ইউসুফ (৩৭) কে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে। এব্যাপারে ও মাদক দ্রব্য আইনে কচুয়া থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং ১৬।


এই ক্যাটাগরির আরো সংবাদ