শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

কচুয়ায় ড. সেলিম মাহমুদের ঈদ সামগ্রী বিতরণ

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদর প্রসারী চিন্তা ভাবনার ফলেই বিশ্বের শক্তিশালী দেশগুলোর তুলনায় বাংলাদেশে করোনা মহামারী এখনো তেমন ভয়াবহ আকার ধারণ করেনি। করোনার এ দুর্যোগ মুহুর্তে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

সোমবার চাঁদপুরের কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে ১২টি ইউনিয়নে ৩ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম, বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য কামরুল ইসলাম রাসেল, কাজী এনামুল হক শামীম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লা, ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, জসীম উদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিব মজুমদার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, সমাজসেবক শাহজালাল মিয়া প্রমুখ।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

ওই দিন দুপুরে ড. সেলিম মাহমুদ তার প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ