শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

কচুয়ায় ডিএনসি’র অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর নিয়মিত অভিযানে কচুয়া থেকে দেড়শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহিন হোসেন নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডুমুরিয়া গ্রামের মসজিদ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৭৫ হাজার টাকা।

জেলা ডিএনসি’র সূত্র মতে, বুধবার সহকারী পরিচালক এ.কে. এম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর, এর নেতৃত্বে গঠিত রেডিং টীম কচুয়া থানাদিন ডুমুরিযা গ্রামের মসজিদ বাড়িতে দপুর ১২.৩০ হতে ১.০০ -টা পযন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মৃত আলী আজগরের ছেলে  আসামী মোঃ শাহিন হোসেন (৪৩)কে তার দেহ ও বসতঘর তল্লাশী করে ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং-১১,তারিখঃ ১০/২/২১।

অভিযান শেষে এলাকায় মাদকের কুফল সম্পর্কে মাদক বিরোধী বক্তব্য প্রদান করেন সহকারী পরিচালক এ, কে, এম দিদারুল আলম। এ সময় এলাকার জনপ্রতিনিধিসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ