শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

কচুয়ায় ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ জহিরুল ইসলাম গ্রেফতার

বিশেষ প্রতিনিধি / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর নিয়মিত অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. জহিরুল ইসলাম প্রধানীয়া (৩৮) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেরার কাদলা গ্রামের ওম্মদ আলী প্রধানীয়া বাড়ী থেকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা।

জেলা ডিএনসি সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এর নেতৃত্বে গঠিত রেডিং টীম কচুয়া থানাধীন কাদলা গ্রামস্থ ও ওম্মদআলী প্রধানীয়া বাড়িস্থ আসামির নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে আসামি মোঃ জহিরুল ইসলাম প্রধানিয়া (৩৮) পিতা মৃত আনোয়ার হোসেন প্রধানিয়া, মাতা মৃত জরিনা বেগমকে ২ (দুই) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সহকারি পরিচালক আরো জানায় এধরণের অভিযান অব্যাহত থাকবে ।


এই ক্যাটাগরির আরো সংবাদ