শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

কচুয়ায় ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন

আফাজ উদ্দিন মানিক, কচুয়া / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরের কচুয়া উপজেলার অদুরে হাসিমপুর মিয়ার বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


২ ফ্রেব্রুয়ারী বিকেলে বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন মিয়ার সভাপতিত্বে মোঃ জাহাঙ্গীর আলম ভান্ডারীর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ আব্দুল মান্নান।  প্রধান অতিথির আসন অলংকৃত করে পিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাজান শিশির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক মোঃ এমরান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১০ নং গোহাট উত্তর ইউপি চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের  সহ দপ্তর সম্পাদক মোঃ কবির হোসেন।


এ ছাড়া বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংক চাঁদপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার  মোঃ আরিফুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংকের সেলস ম্যানেজার মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ গোলাম সরোয়ার মাষ্টার, বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ মাহবুবুল আলম, ২নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মোঃ ওসমান গণি পলাশ,জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী প্রমূখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের যে কোন ব্যাংকে সাপ্তাহিক ছুটি ছাড়াও সকাল ১০ টা হতে বিকাল ৪টি পর্যন্ত লেনদেন হয়। একমাত্র ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং অফিসে সপ্তাহের প্রতিদিন ২৪ ঘন্টা লেনদেন চলবে। অনুষ্ঠানের শেষ প্রান্তে  মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ