শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

কচুয়ায় ট্যাবলেট খেয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
কাউছার আলম (২৪)

চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্র কাউছার আলম (২৪) নামের এক শিক্ষার্থী বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে ।

বুধবার (৩০ ডিসেম্বর) পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় এলাকা সূত্রে জানা যায়, উপজেলার শাসনখোলা গ্রামের হানিফ মিয়ার ছেলে কাউছার আলম পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারী কোম্পানীতে কর্মরত ছিল।

মঙ্গলবার সন্ধ্যায় কাউকে কিছু না বলে অভিমান করে বিষাক্ত ট্যাবলেট খায়। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বুধবার ভোরে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।

স্থানীয়রা জানান,কাউছার আলমের বাবা হানিফ মিয়ার দুই স্ত্রী রয়েছে। কাউছার তার মা নাজমা বেগমের সাথে পুরাতন বাড়িতে থাকত। তবে কী কারনে সে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে তা সঠিক জানাতে পারেনি তার পরিবার।

কচুয়া থানার ওসি তদন্ত এমএ রউফ খান বলেন, নিহতের লাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ