চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে চ্যানেল এস এর সৌজন্যে কচুয়া উপজেলা প্রতিনিধি আফাজ উদ্দিন মানিকের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল এস কচুয়া উপজেলা প্রতিনিধি ও কচুয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আফাজ উদ্দিন মানিক,কচুয়া উপজেলা কৃষকলীগ সভাপতি দেওয়ান ওয়াহিদুর রহমান,কড়ইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মিয়া প্রমূখ।
এ ছাড়া শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ শাহআলম, সহকারী অধ্যাপক মোঃ শাহআলম, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি গাজী মোঃ আমিন মেম্বার, সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, সাবেক মেম্বার গাজী গোলাম মোস্তফা সহ চ্যানেল এস এর নিয়মিত দর্শক ও রোজাদার গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুসলিম উম্মাহর সুখ শান্তি এবং চ্যানেল এস পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।