শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

কচুয়ায় চেয়ারম্যানের হস্তক্ষেপে অটোরিক্সা থেকে চাঁদাবাজি বন্ধ

আফাজ উদ্দিন মানিক / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

চাঁদপুরের কচুয়া উপজেলার বানিজ্যিক কেন্দ্র নামে প্রসিদ্ধ রহিমানগর বাজার । এ বাজারে বিভিন্ন ষ্ট্যন্ড থেকে প্রতিনিয়ত অটোরিক্সার ড্রাইভ্রাদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে, আর ড্রাইভাররা ও কাউকে কিছু না বলে অনেক কষ্টের উপার্জিত টাকা থেকে চাঁদা দিচ্ছে প্রতিনিয়ত।

এ অভিযোগের প্রেক্ষিতে ২৫ জুলাই (মঙ্গলবার) বিকালে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাজান শিশির ও জেলা পরিষদের সদস্য আলহাজ¦ মোঃ তৌহিদুুল ইসলাম খোকার নেতৃত্বে রহিমানগর দক্ষিণ বাজার পনশাহী রোডে অটোরিক্সার ড্রাইভারদের সাথে আলোচনা হয়। দীর্ঘ সময় আলোচনায় উপজেলা চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহাজান শিশির বলেন, আমার কাছে অভিযোগ রয়েছে রহিমানগর বাজারের বিভিন্ন ষ্টেন্ডে চাঁদা আদায় করা হয় । আমি কচুয়া উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে অনু্েরাধ করে বলব, আপনারা আজ থেকে কোন ড্রাইভার এক টাকা ও চাঁদা দিবেননা। চাঁদা চাইলে প্রয়োজনে আমাকে ফোন করে জানাবেন। আমি এবং জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা ভাই আপনাদেরকে সঙ্গে নিয়ে চাঁদা বাজি বন্ধ করব এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিব।

কয়েকজন ড্রাইভার জানান, বেলাল, কাদের, ওসমান, রিয়াজ ,রাব্বি সহ বেশ কয়েকজন প্রতিনিয়ত এই রুটে চলা প্রায় ১৫০টি অটোরিক্সার ড্রাইভারের কাছ থেকে ২০ টাকা চাঁদা আদায় করে। চাঁদা দিতে একটু বিলম্ভ ঘটলেই আমাদেরকে মারধর ও করে। আজ উপজেলা চেয়ারম্যান এবং জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা ভাইয়ের উদ্যেগে যে কাজটি করা হয়েছে এ জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এ সময় ইউপি সদস্য মোঃ জহির মোল্লা, ব্যবসায়ী মোঃ এনায়েত হোসেন তুহিন, ডিস ব্যবসায়ী মোঃ আলী হোসেন,ব্যবসায়ী মোঃ মনির হোসেন সহ বাজারের ব্যবসায়ী এবং অটোরিক্সার ড্রাইভার বৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ