শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

কচুয়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু; স্বামী মহিন গ্রেফতার

আফাজ উদ্দিন মানিক / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২

চাঁদপুরের কচুয়ায় নুসরাত ফাতেমা নিপু (৩২) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল গ্রামের মৎস্য খামারী ও শিল্পপতি মো. মহিন উদ্দিন ওরফে মহিনের দ্বিতীয় স্ত্রী। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পাঠানপাড়া।

সোমবার দুপুরে কচুয়া থানা পুলিশ নুসরাত ফাতেমা নিপুর লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করে। এঘটনায় স্বামী মহিন উদ্দিন মহিনকে গ্রেফতার করা হয়েছে।

নিপুর বড় ভাই শাহেদুল হাসান ও পিতা মাহবুবুল ইসলাম জানান, গত ৩ সেপ্টেম্বর ২০২১ খ্রীঃ পারিবারিকভাবে নুসরাত ফাতেমা নিপুর সাথে হারিচাইল গ্রামের মো. মহিন উদ্দিন মহিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর হাসিখুশিতেই তাদের দাম্পত্য জীবন চলছে বলে সে আমাদেরকে মুঠোফোনে জানাতো। ঘটনার দিন সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মহিন তার মুঠোফোনে আমাদেরকে জানায়, নিপু আত্মহত্যা করেছে।

পিতা মাহবুবুল আলম জানান, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। এঘটনায় নিহত নিপুর বড় ভাই শাহেদুল হাসান বাদী হয়ে নিপুর স্বামী মহিনউদ্দীন ও তার প্রথম স্ত্রী মরিয়ম বেগম সহ অজ্ঞাতনামা ২-৩ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে তাকে হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে এ নিয়ে জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহিউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাত সাড়ে ১২টার পর নুসরাত ফাতেমা নিপু আত্মহত্যা করেছে। নিপুর বেডরুমের দরজার ভিতর থেকে ছিটকারী লাগানো ছিল, আমি গিয়ে নিপুর আত্মীয় স্বজনের উপস্থিতিতে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে এবং তার স্বামী মো. মহিন উদ্দিন মহিনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ