শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

কচুয়ায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য সোলাইমান মিয়াকে ফুলেল শুভেচ্ছা

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের কচুয়ায় নিজ এলাকার নেতাকর্মীদের ভালোবাসায় ফুলে ফুলে সিক্ত হলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য,বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান সোলাইমান মিয়া জীবন।

নভেম্বরে কেন্দ্রীয় যুবলীগের কমিটি গঠনের পর এই প্রথম বারের মতো শুক্রবার বিকালে নিজ গ্রাম নলুয়া পৌছলে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দেন। এসময় কেন্দ্রীয় যুবলীগের সদস্য সোলাইমান মিয়া জীবন নলুয়া উত্তর বাজারে পৌছলে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। এবং বিশাল বহরে স্লোগানে দিয়ে এলাকা মুখরিত করে তোলেন।

সোলাইমান মিয়া জীবন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সহযোগিতায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য হয়েছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে কচুয়াবাসী ও যুবলীগের কল্যাণে কাজ করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়াজী, ইউনিয়ন যুবলীগের সদস্য মুরাদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নেতা রায়হান আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শুক্কর আলম মৃধাসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ