ব্রি ৮৫ রোপা আউশ ধান উৎপাদনের লক্ষ্যে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্রগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (সোমবার) চাঁদপুরের কচুয়া উপজেলার গোহাট উত্তর ইউনিয়নের নুরপুর রফিক চেয়ারম্যানে বাড়ীর আঙীনায় ৩০ জন কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্ন উপদেশ ও পরামর্শ মুলক বক্তব্য রাখেন কচুয়া উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোফায়েল হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর লিটন। এ ছাড়া বক্তব্য রাখেন,কচুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবুল হোসেন মাষ্টার, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদ হোসাইন ও মোঃ শাহাদাৎ হোসেন রিপন।
এ সময় উপস্থিত ছিলেন গোহাট উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মোঃ রফিকুল ইসলাম, কচুয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আফাজ উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাজান প্রধানীয়া প্রমূখ।