শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

কচুয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

জয় করবো মানবতাকে, পাশে আছি নির্ভয়ে’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল দক্ষিন পাড়া যুব মানব কল্যাণের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় পালাখাল দক্ষিন পাড়ায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পালাখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও বিআইডবিউটিএ কর্মকর্তা মো: আবু ছালেহ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মো: রাসেল আহমেদ। এসময় সংগঠনের সদস্যবৃন্দ প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সংগঠনের উপদেষ্টা ও গবরখোলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মো: আলী আরশাদ, কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জিসান আহমেদ নান্নু, উপদেষ্টা মন্ডলীর সদস্য জসিম মিয়াজী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সফিউল খান,আব্দুল মান্নান মনু,সংগঠনের সভাপতি মেহেদী হাসান,সাধারন সম্পাদক বোরহান উদ্দিন,সাংবাদিক মাসুদ রানা,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

পরে মেধাবী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ