শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

কচুয়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের কচুয়ায় রুপা আক্তার (২২) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় পৌরসভার ৫নং ওয়ার্ডের কড়ইয়া জহিরুল ভিলা থেকে ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি ব্রাহ্মনবাড়ির নাসিরনগর উপজেলার ধলমন্ডল গ্রামে।

নিহতের বড় বোন রেহেনা আক্তার জানান, রুপা ও তার বাবা ওই ভিলাতে ভাড়া থাকেন। রুপা বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। শনিবার সন্ধ্যার দিকে বাবা কাজের জন্য গ্যারেজে যায় এবং আমি কাজের উদ্দেশ্যে বের হই। আমার মেয়ে মাদ্রাসা পরীক্ষা দিয়ে বাসায় এসে রুপাকে ডাকাডাকি করে। এক পর্যায়ে দরজা না খুললে আমাদের খবর দেয়। পরে দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা দেখতে পাই তাকে। পরে স্থানীয়রা কচুয়া থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কচুয়া থানার ওসি মো.মহিউদ্দিন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ