শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

কচুয়ায় করোনার নমুনা দিতে এসে নারীর মৃত্যু

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে নমুনা দিতে এসে কামরুন্নাহার (৪০) নামে এক নারী মারা গেছেন।

বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় ওই নারীর মৃত্যু হয়। কামরুন্নাহার মতলব দক্ষিণ উপজেলার পদুয়া গ্রামের আব্দুর সাত্তারের স্ত্রী।

কামরুন্নাহারের স্বামী আব্দুর সাত্তার বলেন, আমার স্ত্রীর জ্বর ও সর্দি-কাশি ছিল। যার কারণে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টেস্ট করার জন্য নিয়ে আসি। সেখানে আসার কিছুক্ষণ পরেই আমার স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. সালাউদ্দীন মাহমুদ বলেন, কামরুন্নাহার হৃদরোগে ও জ্বর, সর্দি-কাশিতে অনেক দিন ধরে ভুগছিলেন। এখানে নমুনা দিতে এসে তার মৃত্যু হয়। ঘটনার পর পরিবারের লোকজন তার লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান।


এই ক্যাটাগরির আরো সংবাদ