শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

কচুয়ায় এ্যাডভোকেট হেলাল উদ্দিন এর শাশুড়ীর জানাজা সম্পন্ন

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

কচুয়ার কৃতিসন্তান বিশিষ্ট রাজনীতিবিদ,কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান চাঁদপুরের জনপ্রিয় এ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দিন এর শাশুড়ী আমুজান নিবাসী নূরজাহান বেগম (৭৫) ১৩ সেপ্টেম্বর ( সোমবার) রাত ১২ টা ১৫ মিঃ সময় রাজধানীর গ্রীনলাইফ হসপিটালে ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

পরদিন মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোহট দক্ষিণ ইউনিয়নের আমুজান জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। জানাযায় অংশগ্রহণ করেন, মরহুমার বড় মেয়ের জামাই  গোহট দঃ ইউপি সাবেক চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমির হোসেন, ছোট মেয়ের জামাই এ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম ফারুকী (সাবেক চেয়ারম্যান) গোহট দক্ষিণ,স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম মিয়া, সাধারন সম্পাদক বিল্লাল হোসেন মেম্বার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ সোহাগ উদ্দিন, উপজেলা ওলামালীগের সভাপতি মাওঃ নাছির উদ্দিন, শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারী, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ্ব দুলাল প্রধান, উপজেলা কাজী সমিতির সাধারন সম্পাদক কাজী হাবিবুর রহমান প্রমূখ।

মৃত্যুকালে তিনি ২ছেলে ও ৫ মেয়েসহ বহু আত্মীয় স্বজন-শুভাকাংখী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কচুয়ার সাংসদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি এবং আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমার জানাজায় ইমামতি করেন, তারই স্বামী মাওলানা মোঃ আমিন মিয়া।


এই ক্যাটাগরির আরো সংবাদ