শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

কচুয়ায় ইউপি সদস্য হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

নাঈম পাটোয়ারী/ হাবিবুর রহমান, কচুয়া (চাঁদপুর) / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের কচুয়ার ৮নং কাদলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় কর্মরত এমএলএসএস বোরহান উদ্দিন বাহারের হত্যাকারী আটক দেলোয়ার হোসেনের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে নির্মম হত্যাকান্ডের শিকার বোরহান উদ্দিন বাহারের নিজ গ্রামের বাড়ি কচুয়ার দোঘর গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- অধ্যক্ষ আব্দুল হাই, আওয়ামী লীগ নেতা ইউনুছ প্রধান, আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম সোহেল, নোমান খান, অ্যাড. আব্দুল হান্নান, আবুল কালাম, ইউপি সদস্য ভুলু বেগম, নিহত ইউপি সদস্যের ছেলে আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, ১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় কর্মরত এমএলএসএস কলোনীর বাসায় বোরহান উদ্দিন বাহারের রক্তাক্ত ও বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ। ২দিন পর ওই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ঢাকা থেকে তার এক বন্ধু দেলোয়ার হোসেনকে আটক করলে এ হত্যার সাথে দেলোয়ার জড়িত বলে স্বীকার করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ