শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

কচুয়ায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন উপলক্ষ্যে রবিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা ।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত তালিকানুযায়ী নৌকা চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে নৌকা প্রতীকের কান্ডারীরা হলেন- ১ নং সাচারে দলীয় মনোনয়ন পেলেন ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিন্নত আলী তালুকদার , ২ নং পাথৈরে পেলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ প্রচার সম্পাদক কামাল পারভেজ মিয়াজি , ৩ নং বিতারা ইউনিয়নে পেলেন উপজেলা যুবলীগের সহসভাপতি রাজিব আহমেদ রাজু , ৪নং ইউনিয়নে পেলেন ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহাদ গাজী ,৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে পেলেন ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন ,৬নং উত্তর কচুয়া ইউনিয়নে পেলেন ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন , ৭নং ইউনিয়নে পেলেন উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য আলী আজগর প্রধান , ৮নং কাদলা ইউনিয়নে পেলেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু , ৯নং কড়ইয়া ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ সালাম সওদাগর ১০নং ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোঃ কবির হোসেন , ১১নং ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন , ১২নং আশ্রাফপুর ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন ওই ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ওমর ফারুক শামিম


এই ক্যাটাগরির আরো সংবাদ