শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

কচুয়ায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক

আফাজ উদ্দিন মানিক / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া আশ্রয়ন প্রকল্প পরিদশর্ন করেন চাঁদপুর  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান।

বৃহস্পতিবার (১ জুন) ১০নং চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন এর নাউলা আশ্রয়ণ প্রকল্পের ক্লাস্টার-১ এর অধীনে নির্মিত ১২টি ঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালীন উপকারভোগীদের মধ্যে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর নিয়ে সুখ-দুঃখের অনুভূতির স্বাক্ষী হন।

এসময় জেলা প্রশাসক স্যার উপস্থিত উপকারভোগীদের মাঝে কৃষি বিভাগের প্রদত্ত সবজি বীজ ও ফলজ গাছের চারা বিতরণ করেন। পরবর্তীতে নাউলা আশ্রয় কেন্দ্র এর ক্লাস্টার-২ ও ক্লাস্টার-৩ এর  নির্মাণাধীন ২৮ টি ঘরে কাজ সরেজমিনে পরিদর্শনকালীন জেলা প্রশাসক ও বিজ্ঞ  জেলা ম্যাজিস্ট্রেট স্যার নির্মাণকাজের গুনগত মান নির্দেশনা অনুযায়ী বজায় রাখতে গুরুত্বারোপ করেন। নাউলা আশ্রয়কেন্দ্র পরিদর্শনশেষে ১২ নং আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ এর ৫ নং ওয়ার্ডের চক্রায় আশ্রয়ন প্রকল্পের আরম্ভ হওয়া আরো ৬টি ঘরের নির্মাণ কাজের সাইট পরিদর্শন করেণ।

এসময়  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোছাম্মৎ রাশেদা আক্তার, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগন, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ